Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ১০ জুন ২০২৬

পাকিস্তান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

পাকিস্তান সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা সকল আরোহীর মৃত্যু হয়েছে। উড্ডয়নের কিছুক্ষণ পরই রাশিয়ায় নির্মিত এমআই-১৭ পরিবহন হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, প্রাথমিকভাবে কারিগরি ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে উড্ডয়ন করেছিলো। উড্ডয়নের সময় আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত বোর্ড গঠন করেছে পাকিস্তান সেনাবাহিনী। তদন্তে হেলিকপ্টারের কারিগরি অবস্থা, উড্ডয়নের পূর্ববর্তী প্রস্তুতি এবং অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আইএসপিআর।

দুর্ঘটনার পর পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের এ কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তানে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা নতুন নয়। এর আগে ২০২৫ সালের আগস্টে খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় খারাপ আবহাওয়ার মধ্যে পরিচালিত একটি উদ্ধার অভিযানের সময় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুই পাইলট ও তিনজন ক্রু সদস্য নিহত হন।

সাম্প্রতিক এ দুর্ঘটনা পাকিস্তান সেনাবাহিনীর জন্য আরেকটি বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চার শিশুসহ ১২ জন তিন দিন ধরে শূন্যরেখায়
এডিবির ঋণে রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
এমপি মনিরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি আলেম সমাজের
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনজীর গ্রেফতার ইন্টারপোলের কৃতিত্ব, দেশের পুলিশের নয়: জামায়াত আমির
বেনজীরকে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল
মনিরুল হকের বক্তব্য অমার্জনীয় ও শিষ্টাচারবহির্ভূত: নাহিদ ইসলাম
সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার
মরক্কোর সঙ্গে ড্র করে ব্রাজিলের হেক্সা অভিযান শুরু
হাসিনাকে পুশইন করুন, দেখি কত সাহস: সীমান্ত ইস্যুতে গোলটেবিল বৈঠকে বক্তারা
‘বাংলাদেশি’ তকমা দিয়ে নথিহীনদের সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা কি দ্বারপ্রান্তে? রোববার চুক্তির ইঙ্গিত