Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৩, ১৫ জুলাই ২০২৬

নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!

নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ছবি: সবার দেশ

নরসিংদীর মাধবদীতে পাইকারদী গ্রামে দুই মাসের এক নবজাতকের পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচীর (বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। পারিবারিক ক্ষোভের জেরে দুই মাসের এ নিষ্পাপ শিশুর ওপর এমন নির্মম নির্যাতনের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এলাকাজুড়ে।

প্রায়শই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে মা ঘরের কাজে বাইরে গেলে বা বাথরুমে গেলে শিশুটি তীব্র চিৎকারে কেঁদে উঠতো। দিনের পর দিন এমন অস্বাভাবিক কান্নার কারণে মা সায়েবার মনে সন্দেহের দানা বাঁধে।

সন্দেহের একপর্যায়ে গোপনে ক্যামেরা রেখে মা বাথরুমে গেলে এমন নির্মমতার চিত্র ক্যামেরায় ধরা পড়ে।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী