Sobar Desh | সবার দেশ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০১:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নরসিংদীর পাঁচ আসনেই ধানের শীষ বিজয়ী

নরসিংদীর পাঁচ আসনেই ধানের শীষ বিজয়ী
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে নরসিংদীর ৫ টি সংসদীয় আসনের ৬টি উপজেলার স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্য্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৫৮.৮২ ভাগ। মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৬৯১ এবং ভোট কেন্দ্র ১৪২টি।

নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। ভোট কাস্ট হয়েছে ৫৫ ভাগ। মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ এবং ভোট কেন্দ্র ৯১টি।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। ভোট কাস্ট হয়েছে ৬১ ভাগ। মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৯২৯ এবং ভোট কেন্দ্র ১০১টি।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। ভোট কাস্ট হয়েছে ৫৩.০৬ ভাগ। মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ৮৩৫ এবং ভোট কেন্দ্র ১৬২টি।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৪৯.০৫ ভাগ। মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭১৩ এবং ভোট কেন্দ্র ১৬৭টি।

এর আগে নরসিংদী জেলার ৫টি আসনে মোট ৫টি পৌরসভা ৭১টি ইউনিয়নে ৬৬৩টি ভোট কেন্দ্রে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য, পুলিশের ১৫ শতাধিক সদস্য, বিজিবির ১৩ প্ল্যাটুন সদস্য ছাড়াও র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে মাঠে ছিলেন।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জিম্বাবুয়ের
নরসিংদীর পাঁচ আসনেই ধানের শীষ বিজয়ী
যশোরের ৬ আসনের ৫টি তে জামায়াতের ভূমিধস বিজয়
জোট শরিকদের নিয়ে জাতীয় সরকারের ঘোষণা বিএনপির
হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত
আলোচনায় ঝড় তুলেও ব্যালটে হারলেন যারা
ইরানে ফের সরকারবিরোধী কর্মসূচির ডাক দিলেন রেজা পাহলভি
যেসকল বিশ্বনেতারা অভিনন্দন জানালেন তারেক রহমানকে
দেশজুড়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
ফাঁসির মঞ্চ থেকে সংসদে বাবর ও আজহার
একই ইউনিয়নে দুই এমপি!
১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে : জামায়াত আমির
বিএনপির বগুড়া জয়, জামানত হারালেন মান্না
জামানত হারালেন ফ্যাসিস্টের দোসর জাপা মহাসচিব
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএনপির বিরুদ্ধে
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ
ঢাকার ২০ আসনে বিজয়ী হয়েছেন যারা
জনমানুষের ভালোবাসার কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
রুমিন ফারহানা যে শর্তে ফিরতে চান বিএনপিতে