Sobar Desh | সবার দেশ দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশিত: ১২:২২, ১৪ এপ্রিল ২০২৬

আশঙ্কাজনক আরও ৫

দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭

দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ট্রাকটিতে থাকা সবাই ছিলেন ধান কাটার শ্রমিক।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

আহত পাঁচজন হলেন—আমির আলী, তরিকুল ইসলাম, জালাল হোসেন, মো. আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারীরা তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে বলেন, আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
শার্শায় জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন
হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি
বীরগঞ্জে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বললো চীন
ক্রুড তেলের সংকটে বন্ধ ইস্টার্ন রিফাইনারি
কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭