Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ৩০ জুন ২০২৬

আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কর ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা আহসান হাবিব। এনবিআরের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগের যে দাবি দীর্ঘদিন ধরে সংস্থাটির কর্মকর্তারা জানিয়ে আসছিলেন, সরকার এবার সে দাবির প্রতিফলন ঘটিয়ে তাকে এ দায়িত্ব দিয়েছে।

সোমবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আহসান হাবিবকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।

একই দিন ছিলো এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের চাকরিজীবনের শেষ কর্মদিবস। তার অবসরের পরপরই সরকার নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবের নাম ঘোষণা করে।

আহসান হাবিব আয়কর ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদে কর্মরত রয়েছেন।

রাজস্ব প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা এবং কর ব্যবস্থাপনায় দক্ষতার কারণে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে
তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা
কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব
শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়ালো ৪ হাজার
ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ইতালিতে ট্রিপল মার্ডার: মা জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই
ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে