Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩, ১০ জুলাই ২০২৬

প্রতিহতের কথা বলছে আম্মান

জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়।

তবে জর্ডান সরকার ইরানের এ দাবির সঙ্গে ভিন্ন তথ্য দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমায় প্রবেশের আগেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে।

জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানানো হয়, হামলার ঘটনায় কোনও প্রাণহানি বা সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে আইআরজিসির বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের ভাষ্য, ‘মার্কিন আগ্রাসন’ পুনরাবৃত্তি হলে তার জবাব দেয়া হবে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্রদের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। এরই মধ্যে জর্ডানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি এবং পাল্টা প্রতিক্রিয়া অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তবে ইরানের হামলার দাবি এবং জর্ডানের প্রতিহতের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল
চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার নেতৃত্বে মোবারক-সবুজ
জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সাত জেলা প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
জন্মশহরে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
বিএনপি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে
স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
বালু উত্তোলন ঘিরে সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ
চীনে ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮
মিসরের অভিযোগ উড়িয়ে দিলেন কলিনা
যুদ্ধবিরতি ভেঙে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত
নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস
কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট