Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৪১, ৭ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত

আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, রাহাজানি ও সন্ত্রাসের ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজর না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছেন। নিজের ব্যর্থতা আড়াল করতেই তিনি এমন বক্তব্য দিচ্ছেন।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপি সরকারের আমলে দেশে নতুন করে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। খুন, রাহাজানি ও সন্ত্রাসের ঘটনা বেড়েছে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া। কিন্তু তিনি সে দায়িত্ব পালনে মনোযোগ না দিয়ে বিরোধী দলের বিরুদ্ধে নানা বক্তব্য দিচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে জামায়াতের এ নেতা বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে দলটি জনগণের সমর্থন পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিয়ে বর্তমানে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকারের গঠনমূলক সমালোচনা এবং জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার চেষ্টা করছে। এ অবস্থায় দলটিকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্য অসত্য ও নিন্দনীয়।

জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রমের সব বিষয় স্পষ্ট এবং প্রকাশ্য। দলটির লক্ষ্য, উদ্দেশ্য ও আকিদা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও সুযোগ নেই। জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পালনে উৎসাহিত করে। একই সঙ্গে অন্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার রক্ষায়ও দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

তার দাবি, কোনও ধরনের বিষোদ্গার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জামায়াতে ইসলামী জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে এবং সব নাগরিকের অধিকার সমুন্নত রাখার পক্ষে কাজ করে।

বিবৃতিতে তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে জামায়াতে ইসলামী কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নির্বাচনি ইশতেহারেও এ অঙ্গীকারের প্রতিফলন রয়েছে। দলটি দেশে কোনও ধরনের বিভক্তিকে প্রশ্রয় দেয় না। বরং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে জুবায়ের আরও বলেন, ইসলামী পরিবেশে গেলেই তিনি নিজেকে বড় ইসলামী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেন। অথচ জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বিভিন্ন সময় বিষোদ্গার করেন। এ ধরনের আচরণকে তিনি ‘ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো’ বলে মন্তব্য করেন।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এ ধরনের বক্তব্য পরিহার করে নিজের দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে
বিশ্ব শেয়ারবাজারে বড় ধস, একদিনে কমলো ২.৫ ট্রিলিয়ন ডলার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, চাঁদপুরে বিএনপির বিক্ষোভ
ইরান থেকে হাজার কিলোমিটার দূরে মার্কিন নৌবাহিনী: তেহরান
বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর
‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
টেকনাফের পাহাড়ে ৩ লাশ, যৌথ বাহিনীর অভিযান
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬