Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ৬ নভেম্বর ২০২৬

বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে

বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

কোনও অর্থ ব্যয় না করেই পবিত্র মক্কা ও মদিনায় গিয়ে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। স্মার্টফোনে একটি অ্যাপ ব্যবহার করে অনলাইন কুইজে অংশ নিলেই মিলতে পারে এ সুযোগ। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে রাখা হয়েছে ১০০টি ওমরাহ প্যাকেজ ও ১০ হাজার কার্টন জমজমের পানি।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের উদ্যোগে ১ নভেম্বর থেকে শুরু হয়েছে বিশেষ এ প্রতিযোগিতা। চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিযোগিতায় প্রতিদিন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ থাকছে।

ঘোষণা অনুযায়ী, ওমরাহর জন্য নির্বাচিত ১০০ জন বিজয়ী প্রত্যেকে একজন সঙ্গীকে সঙ্গে নিতে পারবেন। বিজয়ী ও তার সঙ্গীর জন্য থাকবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন। অর্থাৎ একজন বিজয়ী তার পছন্দের একজনকে সঙ্গে নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

ওমরাহ প্যাকেজের পাশাপাশি প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে দেয়া হবে জমজমের পানির বিশেষ পুরস্কার। প্রত্যেক বিজয়ী পাবেন ২০ কার্টন করে জমজমের পানি। এর মধ্যে ১০ কার্টন নিজের ব্যবহারের জন্য রাখতে পারবেন এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার দিতে পারবেন।

যেভাবে অংশ নেবেন

ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। প্রথমে সৌদি সরকারের সরকারি নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাপে প্রবেশ করতে হবে।

অ্যাকাউন্টে প্রবেশের পর মূল মেনুতে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ অথবা প্রতিযোগিতা-সংক্রান্ত অপশন খুঁজে নিতে হবে। সেখানে বিভিন্ন বিষয়ের ওপর কুইজে অংশ নেয়ার সুযোগ পাওয়া যাবে।

প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে ডিজিটাল চাবি পাবেন। সে চাবি ব্যবহার করে পছন্দের একটি দরজা খুলতে হবে। এরপর একটি প্রশ্ন সামনে আসবে। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে লটারিতে অংশ নেয়ার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বন্ধু ও পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত চাবি সংগ্রহের সুযোগ রয়েছে। এসব চাবি ব্যবহার করে আরও বেশি প্রশ্নের উত্তর দেয়ার সুযোগ পাওয়া যেতে পারে।

অংশ নেয়ার আগে সতর্কতা

প্রতিযোগিতায় অংশ নিলেই ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত হবে না। বিজয়ীদের লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। তাই অংশগ্রহণকারীদের অ্যাপে দেয়া নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নেয়া জরুরি।

পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে। নুসুকের সরকারি অ্যাপ ছাড়া অপরিচিত কোনো ওয়েবসাইট বা লিংকে পাসপোর্টের তথ্য, পরিচয়পত্র কিংবা ব্যক্তিগত তথ্য দেয়া থেকে বিরত থাকতে হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে
বিশ্ব শেয়ারবাজারে বড় ধস, একদিনে কমলো ২.৫ ট্রিলিয়ন ডলার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, চাঁদপুরে বিএনপির বিক্ষোভ
ইরান থেকে হাজার কিলোমিটার দূরে মার্কিন নৌবাহিনী: তেহরান
বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর
‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
টেকনাফের পাহাড়ে ৩ লাশ, যৌথ বাহিনীর অভিযান
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬