Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫:০০, ৩১ অক্টোবর ২০২৫

এক মাসে রেকর্ড ১ কোটি ১৭ লাখ মুসল্লির ওমরাহ পালন

এক মাসে রেকর্ড ১ কোটি ১৭ লাখ মুসল্লির ওমরাহ পালন
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ওমরাহ পালনে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। হিজরি মাস রবিউস সানিতে এক মাসেই ১ কোটি ১৭ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র ওমরাহ পালন করেছেন—যা এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ রেকর্ড।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, এদের মধ্যে প্রায় ১ কোটি ৫ লাখ মুসল্লি এসেছেন সৌদি আরবের বাইরে থেকে। কর্মকর্তাদের মতে, এ নজিরবিহীন বৃদ্ধি সম্ভব হয়েছে দেশটির ডিজিটাল সেবা, উন্নত লজিস্টিক ব্যবস্থাপনা ও যাত্রী-বান্ধব আধুনিক অবকাঠামোর কারণে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার ফলে ওমরাহ যাত্রা এখন আরও নিরাপদ, সহজ ও নির্বিঘ্ন হয়েছে। মুসল্লিদের ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে পরিবহন, হোটেল বুকিং, এমনকি পবিত্র মসজিদে প্রবেশ—সব ধাপে এখন একীভূত ডিজিটাল সাপোর্ট দেয়া হচ্ছে।

এ সাফল্য সৌদি আরবের ভিশন ২০৩০–এর বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। পরিকল্পনাটির লক্ষ্য হলো—বিশ্বের মুসলমানদের জন্য দুই পবিত্র মসজিদে আগমন সহজ করা, ধর্মীয় পর্যটনে সেবার মান বাড়ানো এবং দেশের অর্থনীতিকে আরও বহুমাত্রিক করা।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যৌথভাবে কাজ করছে যেন মুসল্লিদের অভিজ্ঞতা আরও উন্নত হয়। নতুন ডিজিটাল ও অপারেশনাল সিস্টেম চালুর ফলে যাত্রীরা এখন তাদের সফরের প্রতিটি ধাপ—পরিকল্পনা থেকে নিরাপদে দেশে ফেরা পর্যন্ত—আরও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করতে পারছেন।

সৌদি সরকারের প্রত্যাশা, ২০৩০ সালের মধ্যে প্রতিবছর ওমরাহ পালনকারীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে যাবে, যা দেশটির ধর্মীয় পর্যটন ও সেবা খাতকে আরও শক্তিশালী করবে।

সূত্র: গালফ নিউজ

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা