Sobar Desh | সবার দেশ রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:০০, ১২ আগস্ট ২০২৬

১১ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ

১১ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
ছবি: সবার দেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় সবাই অকৃতকার্য। ১১ জন শিক্ষকের এ বিদ্যালয়ে ৫ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি। শতভাগ অকৃতকার্য হওয়ার এ ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।​

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসারে স্থানীয়দের উদ্যোগে বিদ্যালয়টি ‘এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার মধ্য দিয়ে এটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। কালক্রমে ২০২৩ সালে প্রতিষ্ঠানটির নিম্ন মাধ্যমিক শাখাটি এমপিওভুক্ত হলেও উচ্চ মাধ্যমিক শাখাটি এখনো নন-এমপিও রয়ে গেছে।​ বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানের দায়িত্বে রয়েছেন ৭ জন এমপিওভুক্ত এবং ৪ জন নন-এমপিওসহ মোট ১১ জন শিক্ষক। এছাড়া শিক্ষকদের আরও ৪টি পদ শূন্য রয়েছে। এত বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী থাকার পরও চলতি এসএসসি পরীক্ষায় মাত্র ৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং তাদের সবাই অকৃতকার্য হয়।​

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের নিয়মিত পাঠদানে উদাসীনতা, চরম তদারকির অভাব এবং শিক্ষার মান তলানিতে ঠেকে যাওয়ার কারণেই এ অভাবনীয় ফল বিপর্যয় ঘটেছে।​

ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মদাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নিম্ন মাধ্যমিক শাখার শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পেলেও উচ্চ বিদ্যালয় শাখাটি এখনও এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে কোনও বেতন-ভাতা না পাওয়ায় উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষকরা পাঠদানে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর ওপর রয়েছে শিক্ষক সংকট। মূলত এসব কাঠামোগত ও আর্থিক সংকটের কারণেই প্রতিষ্ঠানটি এমন বিপর্যয়ের মুখে পড়েছে।​

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম বলেন, এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির এ চরম ফল বিপর্যয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানে শিক্ষার মান ফেরাতে এবং দ্রুত শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা