Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ৩১ মার্চ ২০২৬

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
ছবি: সংগৃহীত

খুলনার শিববাড়ি মোড় এলাকায় চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লাগার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ময়লাপোতা মোড় হয়ে ফেরার পথে শিববাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়িটি বন্ধ হয়ে যায়। এ সময় চালক মোল্লা সোহাগ আগুনের তাপ অনুভব করেন এবং মুহূর্তের মধ্যেই গাড়ির পেছন দিক থেকে আগুন ছড়িয়ে পড়ে।

চালক দ্রুত পরিস্থিতি বুঝে গাড়ি থেকে নেমে যান। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আগুনের তাপে তার মাথার কিছু চুল পুড়ে যায় বলে তিনি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। চলন্ত অবস্থায় গাড়িটি বন্ধ হয়ে যাওয়ার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনও রোগী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যশোরের তেলের তীব্র সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়ও মিলছে না জ্বালানি
বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ভালোবাসার টানে ট্রাকে সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি
ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাদে উদ্বেগ, তরুণদের সুরক্ষায় আইন বহালের দাবি
বাংলাদেশের বিবৃতিতে কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত
গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে বিরোধীদলের ওয়াকআউট
৫ এপ্রিল থেকে দেয়া হবে হামের টিকা
চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
কোন সংবিধানে অ্যাটর্নি জেনারেল হলেন—আইনমন্ত্রীকে প্রশ্ন আখতারের
পার্থ বক্তব্যে ‘ব্যাকফায়ার’ করেছেন: বিরোধীদলীয় নেতা
সিইসি সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রেজারি বেঞ্চ বেগম জিয়াকে অপমান করেছে: হাসনাত
সংবিধান কি মনে করিয়ে দেয় একাত্তরের পরাজয়ের দলিল?-জামায়াতের সমালোচনায় পার্থ
নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ইউনূসের হাতে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’: ছাত্রদল নেতার বই উপহার
সংবিধান সংশোধনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি
ফুলবাড়ী সীমান্তে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে লড়বে
চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক