Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭, ৩০ মার্চ ২০২৬

সাধারণ মানুষকে জরুরি সতর্কতা

ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল

ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
ছবি: সংগৃহীত

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার কারণে মধ্য ইসরায়েলের ‘নিওত হোভাব’ শিল্প কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। কমপ্লেক্সটিতে প্রায় ৩০টির বেশি কোম্পানির কারখানা রয়েছে। হামলার ধ্বংসাবশেষ বা ইন্টারসেপ্টরের আঘাতের ফলে আগুনের সূত্রপাত হয় এবং ঘন কালো ধোঁয়া আকাশ ছেয়ে যায়।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং সম্ভাব্য বিস্ফোরণ ও রাসায়নিক লিকেজ প্রতিরোধে কাজ চালাচ্ছে। বিপজ্জনক ও দাহ্য পদার্থ থাকার কারণে সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি না যেতে কঠোর সতর্কতা দেয়া হয়েছে। আশেপাশের বাসিন্দাদের ঘরের জানালা-ভেন্টিলেটর বন্ধ রাখার এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

দেশটির জাতীয় জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেফতার
বাণিজ্যের আড়ালে এক দশকে ৬৮৩০ কোটি ডলার পাচার
হামের ছোবলে বিপর্যস্ত দেশ, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন
‘অলিম্পিকে লিঙ্গ পরীক্ষা নারীদের জন্য অপমানজনক’
হরমুজের পর ওমান উপসাগর নিয়ন্ত্রণে নিলো ইরান
‘জিরো ওয়েটিং টাইমে’ চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেলো কিশোর সাব্বিরের
তেলের দাম ব্যারেল ছাড়ালো ১১৫ ডলার
গণভোট অধ্যাদেশ বাতিলের পথে, আসছে না সংসদে
ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর
ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত
ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ
দেশে ফিরলো দিলারা হাফিজের লাশ, আজ সংসদ প্রাঙ্গণে জানাজা
পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব
১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক