Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০২:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার

ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার অভিযোগে ইরানে অন্তত ১৩৯ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারদের নাগরিকত্ব প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যের বরাতে এ খবর প্রকাশিত হয়েছে।

ইয়াজদ শহরের পুলিশ প্রধান আহমাদ নেগাহবান জানান, গ্রেফতার ব্যক্তিরা দাঙ্গামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, বিক্ষোভকারীদের সংগঠিত করা, উসকানি দেওয়া এবং আন্দোলনে দিকনির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে। কয়েকটি ঘটনায় বিদেশে অবস্থানরত নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের প্রমাণও মিলেছে বলে দাবি করেন তিনি।

নেগাহবান আরও বলেন, সাম্প্রতিক সহিংসতার সঙ্গে সম্পর্কিত মামলাগুলো পর্যালোচনায় দেখা গেছে, এ অস্থিরতায় গ্রেপ্তার হওয়া ১৩৯ জনই বিদেশি নাগরিক। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় ও দেশের নাম প্রকাশ করা হয়নি।

ইরানে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্বের প্রেক্ষাপটে গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময়ে তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন শহরে সহিংস সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে।

তেহরান কর্তৃপক্ষ স্বীকার করেছে, এ অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে সরকারের দাবি, নিহতদের বড় একটি অংশ নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারী। সরকার এ সহিংস ঘটনাগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দাঙ্গা হিসেবে বর্ণনা করেছে।

বিশ্লেষকদের মতে, গ্রেপ্তার হওয়া বিদেশিদের নাগরিকত্ব ও ভূমিকা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশ না হওয়ায় আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আরও প্রশ্ন উঠতে পারে, বিশেষ করে মানবাধিকার ও আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি