Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

বেলুচিস্তানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করলো পাকিস্তান

বেলুচিস্তানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করলো পাকিস্তান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের অস্থির বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী হামলার জেরে টানা ৪০ ঘণ্টা ধরে পাল্টা অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ অভিযানে অন্তত ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দফতর যৌথভাবে এ তথ্য জানিয়েছে।

এর আগে বেলুচিস্তানের রাজধানী কোয়েটাসহ প্রদেশটির অন্তত ১২টি শহরে একযোগে অতর্কিত হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি এসব হামলার দায় স্বীকার করে জানিয়েছে, এতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা ও সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরাও রয়েছেন বলে দাবি করেছে তারা।

শনিবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে বিএলএ জানায়, বেলুচিস্তানের একাধিক শহরে তারা সিরিজ হামলা চালিয়েছে, যা ‘অপারেশন হেরোফ ফেজ টু’ নামে পরিচিত। সংগঠনটির দাবি, এ অভিযানে তারা প্রায় ১২ ঘণ্টা ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক ভবন ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে হামলার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো। এসব ভিডিওকে কেন্দ্র করে বিএলএ তাদের দাবির সত্যতা তুলে ধরার চেষ্টা করেছে। তবে সংগঠনটি স্বীকার করেছে, অভিযানের সময় তাদের সাতজন যোদ্ধা নিহত হয়েছে।

অন্যদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মোট ৪৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক।

বেলুচিস্তানে সাম্প্রতিক এ সহিংসতা প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে পাকিস্তান সরকারের কঠোর অবস্থান এবং পাল্টা অভিযান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা