Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত

হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনা দেশে ফিরলে তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, 

যদি আসতেই হয়, আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাবো তার জন্য। তিনি আসুন, এরপর বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।

মঙ্গলবার পাঁচ দফা দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মিরপুর পর্যন্ত এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রার আগে আড়ংয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হয়। পরে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে শেষ হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা রাষ্ট্রের কাছে বিমান চেয়েছেন। একই সময়ে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর মাস এবং বিজয় দিবস ঘিরে নানা বিষয় সামনে আসছে। তবে ৫ আগস্টেই আওয়ামী লীগের পতনের ফয়সালা হয়ে গেছে।

তিনি বলেন, শেখ হাসিনা সারা জীবন বলে এসেছেন, তিনি পালিয়ে যাবেন না। অথচ শেষ পর্যন্ত তাকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। যিনি এভাবে পালিয়ে যান, তিনি আর কখনও ফিরে আসেন না। তিনি আসবেন বলে আলোচনা হলেও বাস্তবে আসবেন না। তবে তারা চান, শেখ হাসিনা দেশে ফিরে আসুন। কারণ, তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে চলমান আলোচনাকে রাজনৈতিক নাটক ও গণমাধ্যমে প্রচারের কৌশল বলে অভিহিত করেন এনসিপির এ নেতা। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সমর্থককে উজ্জীবিত করতেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টই দলটির রাজনৈতিক পরাজয় চূড়ান্ত হয়েছে। ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের ঐক্যও সেদিন পূর্ণতা পেয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনও সুযোগ নেই।

তিনি আরও বলেন,

সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির ফ্যাসিবাদী ও গণবিমুখ চরিত্র আবারও প্রকাশ পেয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার যোগ্যতা হারিয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু লোক গোপনে ভিডিও তৈরি করছেন। তারা নিচু স্বরে ‘জয় বাংলা’ বলে এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছেন। তার ভাষায়, এটি একধরনের বার্তা প্রচারের কার্যক্রমে পরিণত হয়েছে।

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক কিংবা কোনও নির্দিষ্ট মাস বা ঋতুভিত্তিক ঐক্য দিয়ে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতির জন্য টেকসই রাজনৈতিক ঐক্য প্রয়োজন।

হাসনাত আবদুল্লাহ বলেন,

গণরায়, গণভোট ও সংস্কারের ভিত্তিতে দুর্বল হয়ে পড়া প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো পুনরায় শক্তিশালী করতে হবে। এর মধ্য দিয়েই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। একই সঙ্গে গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী, সে প্রশ্নও তোলেন তিনি।

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরে এনসিপির এ নেতা বলেন, ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন ও নিয়ন্ত্রণ করার যে মনোভাব, তার বিরুদ্ধে ৫ আগস্টের অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ভারত ষড়যন্ত্র করছে বলে তাঁরা মনে করেন।

তবে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা এবং ভারতের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দুটি আলাদা বিষয়।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক তারেক এ. আদেলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু, ভক্তদের ঢলের প্রত্যাশা
গোপালগঞ্জে সহিংসতায় আ.লীগের ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ
ঢাকায় ৫ ডিসেম্বর চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম
হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি