Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ১৮ জুলাই ২০২৬

আপডেট: ০০:৩৬, ১৮ জুলাই ২০২৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
সাঈদ আহমেদ খান ও সালাহ উদ্দিন জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার ২০২৬-২০২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শরীফুল ইসলাম। এ সময় নির্বাচন কমিশনার তোফায়েল হোসেন ও এমএস দোহাসহ বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন, বিদায়ী সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইন এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে সালাম ফারুক ও মোসাম্মৎ নাসরীন সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনির আহমাদ জারিফ ও ফারজানা আফরিন, অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহনেওয়াজ বাবলু এবং দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম নির্বাচিত হন।

অন্যদিকে সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল, আন্তর্জাতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াসিন রানা এবং ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব শিকদার নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার, মোহাম্মদ আব্দুল ওদুদ, মো. আবু তাহের, কমল চৌধুরী এবং শারমিন সুলতানা রিমা।

নবনির্বাচিত সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা কুমিল্লার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য, কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচন শেষে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা আরও সক্রিয় ও কার্যকর সংগঠন হিসেবে সাংবাদিকদের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা