Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ২২ মার্চ ২০২৬

আপডেট: ০০:৩৯, ২২ মার্চ ২০২৬

রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল

রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল
ছবি: সংগৃহীত

চলতি রমজানজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি এবং সাধারণ মানুষ স্বস্তিতেই সময় কাটিয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (২১ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের তদারকি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার রমজানে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। তার ভাষায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না থাকায় সাধারণ মানুষ স্বস্তিতে ছিলেন এবং নিত্যপণ্য কিনতে গিয়ে অতিরিক্ত চাপ অনুভব করতে হয়নি।

তিনি আরও জানান, সরকারের লক্ষ্য ছিলো রমজান ও ঈদকে কেন্দ্র করে বাজারে কোনও ধরনের অস্থিরতা তৈরি না হওয়া। সে লক্ষ্যেই বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে বলে দাবি করেন তিনি।

ঈদ উদযাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের উদ্যোগে দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন সম্ভব হয়েছে। মানুষের মাঝে স্বস্তি ও স্বাভাবিকতা ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যখাতের প্রসঙ্গ টেনে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও জনমুখী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে, যার মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা চলছে।

তিনি আশ্বাস দেন, স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার সক্রিয় রয়েছে এবং জনগণের প্রয়োজন অনুযায়ী সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী
নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!
রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল
আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
গোমতীর মাটি লুটেরাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা
ঈদের দিনে সুখবর দিলেন অভিনেত্রী নীলা
ভাসমান সেতু উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৫, নিখোঁজ ৫
সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ
চুপ্পুকে অপসারণে ‘নয়-ছয়’ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদের নামাজ শেষে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
ঈদের আনন্দে মুখর রাজধানী, ঢাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র