Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৯, ২২ মার্চ ২০২৬

অস্বীকার তেল আবিবের

আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান

আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
ফাইল ছবি

ইরানের আকাশসীমায় অভিযান চালাতে গিয়ে একটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Islamic Republic News Agency (ইরনা) এ তথ্য জানিয়েছে। তবে এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি তৃতীয়বারের মতো এমন দাবি তুললো তেহরান।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছিলো, ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধবিমান বিমানবিধ্বংসী হামলার মুখে পড়েছিলো। তবে তাদের দাবি, যুদ্ধবিমানটি সময়মতো হুমকি শনাক্ত করে নিরাপদেই মিশন সম্পন্ন করে ঘাঁটিতে ফিরে আসে এবং এতে কোনও ক্ষতি হয়নি।

অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ২০০টিরও বেশি আকাশযান ধ্বংস করেছে। এর মধ্যে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ এবং যুদ্ধবিমানও রয়েছে বলে দাবি করা হয়।

যদিও এসব দাবির স্বতন্ত্র কোনও আন্তর্জাতিক যাচাই এখনও পাওয়া যায়নি, তবুও পাল্টাপাল্টি বক্তব্যে ইরান-ইসরায়েল উত্তেজনা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
‘সাপকে বিশ্বাস করা যায়, আ.লীগকে নয়’— ভাইরাল খালেদা জিয়ার বক্তব্য
হজের নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় জুলাই সনদ
সরকারের নির্লিপ্ততায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হচ্ছে: নাহিদ
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস