Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:২২, ২২ মার্চ ২০২৬

আপডেট: ০০:২৪, ২২ মার্চ ২০২৬

 মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এমপি হাসনাত আব্দুল্লাহ

গোমতীর মাটি লুটেরাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা

গোমতীর মাটি লুটেরাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা
ছবি: সংগৃহীত

কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, জনগণ পাশে থাকলে এ অনিয়মের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে।

শনিবার (২১ মার্চ) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর এলাকায় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হঠাৎ করেই মানববন্ধনে উপস্থিত হয়ে এলাকাবাসীর দাবির প্রতি সংহতি জানান এমপি হাসনাত। এ সময় তিনি বলেন, গোমতী নদীর মাটি লুটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অবৈধভাবে নদী কেটে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, জনগণই তার শক্তি ও প্রেরণা। যতদিন বেঁচে থাকবেন, ততদিন অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে।

গোমতী নদীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ নদী এলাকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই নদী রক্ষা করা সবার দায়িত্ব। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।

এ সময় তিনি প্রকাশ্যে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেন, যাদের মধ্যে লক্ষ্মীপুর এলাকার আজাদ মোল্লা, হেলাল, মিজান ও নয়ন রয়েছেন।

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‘গোমতী বাঁচাও, মাটি খেকোদের না বলুন’—এমন বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তারা প্রতিবাদ জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী
নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!
রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল
আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
গোমতীর মাটি লুটেরাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা
ঈদের দিনে সুখবর দিলেন অভিনেত্রী নীলা
ভাসমান সেতু উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৫, নিখোঁজ ৫
সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ
চুপ্পুকে অপসারণে ‘নয়-ছয়’ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদের নামাজ শেষে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
ঈদের আনন্দে মুখর রাজধানী, ঢাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র