Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ১১ জুলাই ২০২৬

আপডেট: ০০:৪৫, ১১ জুলাই ২০২৬

গণমাধ্যমের প্রতি সরকার 

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনা মেনে চলতে দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান প্রধান তথ্য কর্মকর্তা (পিআইডি) সৈয়দ আবদাল আহমদ।

বিবৃতিতে বলা হয়, দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যম, পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, গত ৫ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত কোনও পলাতক আসামির বক্তব্য, সাক্ষাৎকার, অডিও বা ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের বিষয়ে আইনগত বিধিনিষেধ রয়েছে।

আরও পড়ুন <<>> হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কি না জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এ অবস্থায় দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনও ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি কিংবা ধারণকৃত—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সোশ্যাল মিডিয়াসহ কোনও গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সরকার আশা প্রকাশ করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বন্যা পরিস্থিতির অবনতি, চার নদীর পানি বিপৎসীমার ওপরে
হাসিনার সাজা দেশবাসীর সামনে কার্যকর হবে: শামা ওবায়েদ
বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
আমি একা নই, আরও অনেক নারী ভুক্তভোগী: মাহি
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ক্ষোভে ৪ গাড়িতে আগুন
কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
বন্যাদুর্গত মানুষের পাশে এনসিপি
‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
সিলেট বিভাগে বন্যার শঙ্কা, প্লাবিত ৬০ গ্রাম
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান
নুহাশ পল্লী জাতীয়ভাবে সংরক্ষণের দাবি
হাসিনার ‘দেশে ফেরার’ ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়
বন্যায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলবো: হাসনাত