সহিংসতা-নাশকতা পরিস্থিতি দেখতে
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে সেখানে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শীর্ষ কর্মকর্তা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান।
আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুম মুনিরা তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তার গোপালগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে ঘটে যাওয়া বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতেই তাদের এ সফর বলে জানা গেছে।
সবার দেশ/এফও




























