Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪১, ২১ নভেম্বর ২০২৬

শেষে গ্রেফতার

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় দুই মাস ধরে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ নাটোরের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে তিনি আশ্রয় নেন ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়িতে। পরে সেখান থেকে পাশের একটি দোকানের ছাদে উঠে আত্মরক্ষার চেষ্টা করেন। শেষ পর্যন্ত স্থানীয়দের বাধার মুখে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেফতার হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) তাকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান প্রায় দুই মাস ধরে পুঠিয়ার শেরপাড়া মহল্লায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাকে চিনতে পারেন। পরে নাটোর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হন তারা।

এরপর ২০ থেকে ৩০ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পাশেই অবস্থিত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মণ্ডলের বাড়িতে ঢুকে পড়েন হাবিবুর রহমান। সেখান থেকে লাফিয়ে পাশের একটি দোকানের ছাদে আশ্রয় নেন।

পিছু নেয়া নেতাকর্মীরা দোকানের ছাদে গিয়ে তাকে আটক করেন এবং আবারও মারধরের চেষ্টা করেন। তবে এ সময় স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে খবর পেয়ে পুঠিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মণ্ডল জানান, হাবিবুর রহমান তার মহল্লায় বাসা ভাড়া নিয়ে থাকেন, বিষয়টি তিনি আগে জানতেন না। কয়েক দিন ধরে বাড়ির সামনের চায়ের দোকানে তাকে আসতে দেখেছেন। বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে এলে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর লোকজন তাকে ধাওয়া করেন। আত্মরক্ষার জন্য তিনি তার বাড়িতে ঢুকে পরে পাশের দোকানের ছাদে উঠে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী জানান, হাবিবুর রহমান প্রায় দুই মাস ধরে ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে ধাওয়া খেয়ে তিনি আব্দুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে পাশের দোকানের ছাদে উঠে যান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে আটক করার পর নাটোর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাবিবুর রহমান নাটোর সদর থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। পুঠিয়া থানা-পুলিশ তাকে হস্তান্তর করার পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন
তওবার পরিবর্তে আগুনসন্ত্রাসের পথ বেছে নিয়েছে আ.লীগ: মঞ্জু
অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাতে দিল্লির সহায়তা চাইলো যুক্তরাষ্ট্র
ব্যাংকের ৫৫ শতাংশ রিটেইল ও এসএমই খাতে বিনিয়োগ বাদধ্যতামূলক: গভর্নর
সন্ত্রাসীদের হাতকড়া পরিয়ে আনা হয়, পাসপোর্ট লাগে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
টানা বৃষ্টিতে পানির নিচে ঝিকরগাছার রোপা আমন ও সবজিক্ষেত
ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে আশ্রয় যুবলীগ নেতার
স্বর্ণের দামে আট মাসের সর্বোচ্চ পতন
ক্ষমতা হারালেই কারাগারের ঝুঁকি নেতানিয়াহুর, উত্তপ্ত ইসরায়েলের রাজনীতি
মেঘনায় এনসিপির সাংগঠনিক যাত্রা জোরদারের অঙ্গীকার
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান
চাঁদা না দেয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে: ড. খলিল