Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ১১ জুলাই ২০২৬

গঠন করা হলো ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’

বন্যাদুর্গত মানুষের পাশে এনসিপি

বন্যাদুর্গত মানুষের পাশে এনসিপি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদার এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় দ্রুত ও সমন্বিত মানবিক সহায়তা নিশ্চিত করতেই এ বিশেষ রেসপন্স টিম গঠন করা হয়েছে। টিমটি উদ্ধার কার্যক্রমে সমন্বয় সাধনের পাশাপাশি দুর্গত এলাকায় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দিতে কাজ করবে।

এনসিপি জানায়, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাসেবক ও স্থানীয় পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও সুসংগঠিত করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা পৌঁছে দিতে টিমের সদস্যরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।

দলটির গঠিত ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’-এর সদস্যরা হলেন— জাওয়াদুল করিম, জোবাইরুল হাসান আরিফ, এ.এস.এম. সুজা উদ্দিন, জোবায়ের মানিক, সাগুফতা বুশরা মিশমা, মীর শোয়াইব, আরিফ মঈনুদ্দিন, মোহাম্মদ সিফাত হোসাইন, সাজ্জাদ উদ্দীন, মিশকাত হোসেন, আকাশ নূর, আকরামুল হক, আবদুল করিম টিপু, আলী নেওয়াজ ইমন, রকিবুল হাসান, মোহাম্মদ আজাদ এবং আব্দুর রহমান।

এনসিপি জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় জরুরি সহায়তা, উদ্ধার কার্যক্রম কিংবা সমন্বয় সংক্রান্ত প্রয়োজনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও স্থানীয়রা টিমের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বন্যা পরিস্থিতির অবনতি, চার নদীর পানি বিপৎসীমার ওপরে
হাসিনার সাজা দেশবাসীর সামনে কার্যকর হবে: শামা ওবায়েদ
বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
আমি একা নই, আরও অনেক নারী ভুক্তভোগী: মাহি
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ক্ষোভে ৪ গাড়িতে আগুন
কুমিল্লা সাংবাদিক ফোরামের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
বন্যাদুর্গত মানুষের পাশে এনসিপি
‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
সিলেট বিভাগে বন্যার শঙ্কা, প্লাবিত ৬০ গ্রাম
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান
নুহাশ পল্লী জাতীয়ভাবে সংরক্ষণের দাবি
হাসিনার ‘দেশে ফেরার’ ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড়
বন্যায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলবো: হাসনাত