Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ২০ জুলাই ২০২৬

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত 

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। একই সঙ্গে তিনি দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের সময় রাজপথে ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’—এ স্লোগান উচ্চারণ করা হয়েছিলো। সে বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হলে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদের কাঁধেই নিতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন। আমরা বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেবো। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি, বলেন তিনি।

সংসদ সদস্য হিসেবে গত পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, কোনও ধরনের চাপ বা রক্তচক্ষুর কাছে তিনি নতি স্বীকার করেননি। তিনি বলেন, 

মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে সংসদে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছি।

বক্তব্যে তিনি বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের অভিযোগও তুলে ধরেন। তার ভাষ্য, অতীতে এস আলম গ্রুপ ব্যাংকিং খাত ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। বর্তমানে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে বালু, নদী ও গরু চুরির অভিযোগও করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের সম্পদ লুটের সংস্কৃতি আর চলতে দেয়া হবে না। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ রক্ষার প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ, একদিনে ৩ মৃত্যু
খুনি আসাদুজ্জামানকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
পদত্যাগ করলেন কিয়ের স্টারমার, স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম
বার্সেলোনার ছোঁয়াতেই স্পেনের দুই বিশ্বজয়
মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায়
দুই শিরোপাতেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড!
একতরফা খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
জুলাইয়ের চেতনা দিয়ে রাজনীতি করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেফতার
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন
ক্যানসারের কাছে হার, না ফেরার দেশে জেনিফার
নিষেধাজ্ঞা শিথিলে ৬ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান