Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৮, ৯ মার্চ ২০২৬

রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২

রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চণ্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বাঘার দিকে যাচ্ছিলো। পথে চণ্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিলো যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন—নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশাচালক শরিফুল ইসলাম, একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস এবং আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম।

আহতদের মধ্যে রয়েছেন রকেনা বেগমের ছেলে শাহাজান আলী এবং রাজশাহীর বাঘা উপজেলার চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক জানান, অটোরিকশাটি নওপাড়া থেকে যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি ও ভটভটি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইরান-ইসরায়েল সংঘাতে বিপর্যস্ত ইসরায়েল, অগ্নিপরীক্ষায় উদ্ধারকর্মীর
দুদকের মহাপরিচালক পদে মোহাম্মদ আলী হোসাইন
চাঁদাবাজির অভিযোগে বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল বন্ধ
তেল সংকটে স্বস্তি ‘তেল কই’ অ্যাপ
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ঢাকা ওয়াসার নতুন এমডি মুহা. মনিরুজ্জামান
সংসদের আসন্ন অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে
গাজায় অবরোধ ভাঙতে বাংলাদেশি ফ্লোটিলা, প্রধানমন্ত্রীর সংহতি
যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছেন বাসিন্দারা
বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
হাদি হত্যাকারীদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি
একসঙ্গে ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
কাতার-সৌদি-দুবাই-বাহরাইনে ইরানের মুহুর্মুহু হামলা
সলিমপুর অভিযান: বোরকা পরে পালালেন শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন
রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২
হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার
যে কারণে নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
চট্টগ্রামে ভোর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান