Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ৭ মে ২০২৬

আপডেট: ০০:০৩, ৭ মে ২০২৬

ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ

ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ফাইল ছবি

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি পিএলসি আজ বৃহস্পতিবার বিকেল থেকে আবারও পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

বুধবার (৬ মে) প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) মামুনুর রশীদ খান জানান, দেশে নতুন একটি অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) চালান পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার পর থেকেই উৎপাদন কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, শুরুতে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন পরিশোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কারিগরি সমন্বয় এবং সিস্টেম স্থিতিশীল করার কারণে প্রথম পর্যায়ে উৎপাদন কিছুটা সীমিত রাখা হবে, পরে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

জানা গেছে, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ কুতুবদিয়া-তে নোঙর করেছে। এতে প্রায় ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

শোধনাগার সূত্র বলছে, বর্তমান মজুত দিয়ে প্রায় ২০ থেকে ২৫ দিন পর্যন্ত নিয়মিত উৎপাদন চালানো সম্ভব হবে। পরবর্তী চালান চলতি মাসের দ্বিতীয়ার্ধে আসতে পারে, যা সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

ইস্টার্ণ রিফাইনারি পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, পরিকল্পনা অনুযায়ী নতুন তেল চালান আসায় উৎপাদন কার্যক্রম আবারও পূর্ণ সক্ষমতায় ফিরছে।

সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এ পুনরায় চালু হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন