Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২৭, ১০ নভেম্বর ২০২৬

গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া

গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া
ছবি: সংগৃহীত

শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। অভিনয়, প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি তারকাদের বয়স নিয়েও চলে নানা আলোচনা। এবার নিজের বয়স নিয়ে গুগলের তথ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে তার বয়স দেখানো হচ্ছে ৩৩ বছর। অথচ অভিনেত্রীর দাবি, এ তথ্য সম্পূর্ণ ভুল।

শুধু ভুল তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেই থেমে থাকেননি সাদিয়া। কীভাবে গুগলে নিজের জন্ম সাল ও বয়সের ভুল তথ্য সংশোধন করা যায়, সে বিষয়েও ভক্তদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নামে গুগলে তৈরি প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রকাশ করেন এ অভিনেত্রী। সেখানে বয়স ৩৩ বছর উল্লেখ থাকায় মজার ছলেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

পোস্টের ক্যাপশনে সাদিয়া লেখেন, 

গুগলে আমার নামে এ প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্ম সাল নিয়ে এ ভুল তথ্যটি ঠিক করতে পারবো?

বয়স নিয়ে এমন মজার মন্তব্যের পাশাপাশি নিজের প্রকৃত বয়স সম্পর্কেও স্পষ্ট ধারণা দিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, নিজের জন্ম সাল কিংবা বয়স নিয়ে কখনোই লুকোচুরি করেননি তিনি। বরং বরাবরই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সাদিয়া বলেন, আমি সর্বদাই আমার জন্ম সাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিলো।

নিজের বয়স নিয়ে কোনও ধরনের অস্বস্তি নেই বলেও জানিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তার বয়স এখন ২৬ বছর। বয়সকে তিনি জীবনের সুন্দর একটি বিষয় হিসেবেই দেখেন।

সাদিয়ার ভাষায়, 

বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।

গুগলে নিজের বয়স ৩৩ বছর দেখানো হলেও প্রকৃত বয়স নিয়ে এমন খোলামেলা বক্তব্যের পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। একই সঙ্গে কীভাবে অনলাইনে থাকা ভুল ব্যক্তিগত তথ্য সংশোধন করা যায়, সে প্রশ্নও সামনে এনেছেন অভিনেত্রী।

বয়স নিয়ে তারকাদের লুকোচুরি বা বিতর্কের বিপরীতে সাদিয়া আয়মানের এমন সরাসরি বক্তব্য সোশ্যাল মিডিয়ায নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল