Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৯, ২ নভেম্বর ২০২৫

অল্প খরচে ভ্রমণের স্বর্গ: ঘুরে আসুন যেসব দেশে

অল্প খরচে ভ্রমণের স্বর্গ: ঘুরে আসুন যেসব দেশে
ছবি: সংগৃহীত

দেশ-বিদেশ ঘোরার স্বপ্ন থাকে প্রায় সবারই, কিন্তু বাজেটের সীমাবদ্ধতা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যেখানে অল্প টাকায়ও ঘুরে আসা সম্ভব। ভিসা ফি থেকে শুরু করে থাকা–খাওয়া ও পরিবহন—সবই সাশ্রয়ী। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশ এখন বাজেট ভ্রমণকারীদের কাছে স্বপ্নের গন্তব্যে পরিণত হয়েছে।

সহজ ভিসা প্রক্রিয়া, নিরাপদ পরিবেশ, আর স্বল্প খরচে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য—সব মিলিয়ে এ দেশগুলো ভ্রমণপ্রেমীদের আকর্ষণ করছে নতুনভাবে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু দেশ, যেখানে সীমিত বাজেটেও তৈরি করতে পারেন আজীবনের মতো ভ্রমণ স্মৃতি।

নেপাল

বাংলাদেশের প্রতিবেশী দেশ নেপাল এখন বাজেট ট্রাভেলারদের প্রিয় গন্তব্য। এখানকার ভিসা প্রক্রিয়া অত্যন্ত সহজ ও সাশ্রয়ী। ১৫ দিনের ভিসা নিতে খরচ প্রায় ৩৬০০ টাকা, ৩০ দিনের ভিসা ৬০০০ টাকা এবং ৯০ দিনের জন্য প্রায় ১৫,০০০ টাকা। হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য, কাঠমান্ডুর ঐতিহাসিক মন্দির, পোখারার হ্রদ ও পাহাড়—সব মিলিয়ে নেপাল অল্প খরচে ভ্রমণকারীদের কাছে এক আদর্শ গন্তব্য।

কম্বোডিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সাশ্রয়ী দেশ কম্বোডিয়া। ৩০ দিনের পর্যটক ভিসার খরচ মাত্র প্রায় ৩৬০০ টাকা, আর ই-ভিসার খরচ প্রায় ৪২০০ টাকা। কম্বোডিয়া ভ্রমণে সবচেয়ে বড় আকর্ষণ হলো আংকর ওয়াট—বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা। পাশাপাশি ফ্রোমপেনের ঐতিহাসিক জাদুঘর, কামপটের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ও কেপের শান্ত সমুদ্রসৈকত ঘুরে দেখতে পারেন খুব কম খরচেই।

জর্ডান

মধ্যপ্রাচ্যের অন্যতম ঐতিহাসিক গন্তব্য জর্ডান। ৩০ দিনের একক প্রবেশ ভিসার খরচ প্রায় ৪০ জর্ডানীয় দিনার বা প্রায় ৭০০০ টাকা। পেত্রার শিলানগর, ডেড সি-র লবণাক্ত পানির অভিজ্ঞতা বা ওয়াদি রুম মরুভূমির নক্ষত্রখচিত রাত—সবই অপেক্ষা করছে পর্যটকদের জন্য। ‘জর্ডান পাস’ ব্যবহার করলে অনেক ক্ষেত্রে ভিসার খরচও মওকুফ হয়, যা ভ্রমণটিকে করে তোলে আরও সাশ্রয়ী।

তানজানিয়া

আফ্রিকার অন্যতম সুন্দর দেশ তানজানিয়া, যার পর্যটক ভিসার খরচ প্রায় ৬১০০ টাকা এবং এতে ৯০ দিন থাকার অনুমতি মেলে। সেরেনগেটি ন্যাশনাল পার্কের সাফারি, কিলিমাঞ্জারো পর্বতের শীর্ষে ট্রেকিং আর জাঞ্জিবারের নীল জলরাশি—এ তিনটির সমন্বয়ে তানজানিয়া এক অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা দেয়। আফ্রিকার অন্য দেশগুলোর তুলনায় এখানকার খরচ অনেক কম।

উগান্ডা

উগান্ডাও বাজেট ট্রাভেলারদের জন্য উপযুক্ত একটি দেশ। ৯০ দিনের পর্যটক ভিসার খরচ প্রায় ৬১০০ টাকা। নীলনদের উৎস, ঘন বন ও পর্বতগোরিলার রাজ্য হিসেবে পরিচিত এ দেশ প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্য। বিশেষ করে বুইন্দি ইমপেনেট্রেবল ন্যাশনাল পার্কে বিরল পর্বতগোরিলা দেখার সুযোগ পেতে পারেন, যা জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে থাকবে।

শেষকথা

ভিসা প্রক্রিয়া, বিমান ভাড়া, থাকা-খাওয়া ও স্থানীয় পরিবহন খরচ বিবেচনায় নিলে নেপাল, কম্বোডিয়া, জর্ডান, তানজানিয়া ও উগান্ডা এখন সাশ্রয়ী ভ্রমণের শীর্ষ তালিকায়। যারা সীমিত বাজেটে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা এ দেশগুলোর যেকোনো একটিতে সহজেই ঘুরে আসতে পারেন।

সঠিক পরিকল্পনা আর সামান্য সঞ্চয়েই স্বপ্নের ভ্রমণ এখন আপনার নাগালে। সময় থাকলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন—পৃথিবী অপেক্ষা করছে আপনার জন্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮