Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:৩৭, ২৩ অক্টোবর ২০২৫

দিনে ভ্রমণ, রাতের আয়োজন সীমিত

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা
ফাইল ছবি

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার নতুন নির্দেশনা জারি করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা বুধবার (২৩ অক্টোবর) ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনার মূল বিষয়গুলো:

নৌযান চলাচল নিয়ন্ত্রণ: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না।

  • পর্যটক প্রবেশ ব্যবস্থা: পর্যটকরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করবেন, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকা বাধ্যতামূলক। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
  • ভ্রমণ সময়সূচি: নভেম্বর মাসে দিনে ভ্রমণ সীমিত থাকবে, রাতের ভ্রমণ নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন অনুমোদিত, ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটকই দ্বীপে প্রবেশ করতে পারবে।
  • পরিবেশ রক্ষায় বিধিনিষেধ: সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ।
  • যানবাহন ও প্লাস্টিক নিয়ন্ত্রণ: মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরচালিত যানবাহন নিষিদ্ধ। নিষিদ্ধ পলিথিন বহন, একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও ছোট প্লাস্টিক বোতল সঙ্গে নেয়া নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ মন্ত্রণালয় আশা করছে, এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের সংবেদনশীল প্রাকৃতিক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি পরিবেশবান্ধব পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের ক্রুদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা
সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার