Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ১৫ এপ্রিল ২০২৫

ভিডিও ভাইরাল, ম্যানেজার ও ওয়েটার আটক

খিলগাঁও আপন কফি হাউসে তরুণীকে মারধর

খিলগাঁও আপন কফি হাউসে তরুণীকে মারধর
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ম্যানেজার আল আমিন ও ওয়েটার শুভ সূত্রধরকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। 

সোমবার (১৪ এপ্রিল) ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। জানা গেছে, মারধরের ঘটনাটি ঘটেছিলো গত ১১ এপ্রিল।

বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে রাতে দেয়া এক পোস্টে বলা হয়, ভিডিওতে দেখা গেছে, আপন কফি হাউসের সামনে এক নারীকে পিটিয়ে জখম করা হচ্ছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ শুভ সূত্রধরকে বিকেল ৪টায় আটক করে। পরে রামপুরা থানা পুলিশ আল আমিনকেও আটকের বিষয়টি নিশ্চিত করে।

আটক শুভ ও আল আমিন দাবি করেছেন, ওই তরুণী প্রায়ই কফি হাউসে এসে বিরক্ত করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন। তবে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, আমরা তাদের বক্তব্যের সত্যতা যাচাই করতে ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু তার মোবাইল নম্বর বা বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তরুণীকে খুঁজে বের করা গেলে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানা সম্ভব হবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি। ভিডিও ফুটেজে তরুণীর পোশাক ও আচরণে মানসিক ভারসাম্যহীনতার কোনো লক্ষণ দেখা যায়নি বলেও পুলিশ জানায়।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে এটিকে নারীর প্রতি সহিংসতার উদাহরণ হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ আভাস
এপ্রিল–মে জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তুত দেশ: জ্বালানি প্রতিমন্ত্রী
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস