Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

‘লাঙলের জানাজা’, ছবি ভাইরাল

‘লাঙলের জানাজা’, ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা খেলো জাতীয় পার্টি। একসময় রংপুরকে দলটির অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি বলা হতো। কিন্তু এবার সে রংপুরেই একটি আসনও পায়নি লাঙল প্রতীকের প্রার্থীরা। শুধু রংপুর নয়, সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও কোথাও জয় পায়নি দলটি। প্রতিষ্ঠার চার দশকে এমন বিপর্যয়ের মুখে আগে কখনও পড়েনি তারা।

এ ভরাডুবির পর রংপুরজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ছবিতে দেখা যায়, একটি লাঙল সামনে রেখে কয়েকজন ব্যক্তি জানাজার নামাজ আদায় করছেন। কয়েকটি ফেসবুক পেইজ ছবিটি শেয়ার করে লিখেছে—

রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।

ছবিটি সত্যিকারের কোনও আনুষ্ঠানিক আয়োজন নাকি প্রতীকী প্রতিবাদ—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক বাস্তবতার নির্মম প্রতিফলন বলছেন, আবার কেউ দেখছেন বিদ্রূপ বা প্রতিপক্ষের কটাক্ষ হিসেবে।

ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দলটির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। একইভাবে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থানে রয়েছেন।

রংপুর শহরেই অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর বাড়ি। দীর্ঘদিন ধরে এ অঞ্চলকে জাতীয় পার্টির ভোটব্যাংক হিসেবে ধরা হতো। কিন্তু এবারের নির্বাচনে সে চিত্র পুরোপুরি বদলে গেছে। বিশেষ করে রংপুরের কয়েকটি আসনে উল্লেখযোগ্য ফল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্ব সংকট ও ভোটারদের আস্থার ঘাটতি—সব মিলিয়ে জাতীয় পার্টির এ ভরাডুবি। আর ‘লাঙলের জানাজা’ ঘিরে ভাইরাল হওয়া ছবি যেন সে বাস্তবতারই প্রতীকী প্রতিফলন হয়ে উঠেছে সামাজিক মাধ্যমে।

এখন দেখার বিষয়, এ ধাক্কা কাটিয়ে দলটি নিজেদের পুনর্গঠন করতে পারে কিনা, নাকি রংপুরের মাটিতে লাঙলের প্রভাব সত্যিই ইতিহাস হয়ে যায়।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে