Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:৪৯, ৯ এপ্রিল ২০২৬

গোপন তৎপরতায় যুদ্ধবিরতি

পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প

পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে, যা এ সমঝোতার স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ইরান দাবি করছে, লেবাননও যুদ্ধবিরতির আওতায় রয়েছে। তবে ইসরায়েল এ দাবি প্রত্যাখ্যান করেছে। ফলে আঞ্চলিক উত্তেজনা কমার বদলে আরও জটিল হয়ে উঠছে পরিস্থিতি।

এদিকে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম Financial Times এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানিয়েছে, প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও আড়ালে কৌশল বদলাতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরাসরি আলোচনার বদলে পাকিস্তান-কে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ৩৯ দিনের সংঘাতে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র চাপ সৃষ্টি হয়। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে অস্বস্তি বাড়তে থাকে। একই সঙ্গে ইরানের অপ্রত্যাশিত সামরিক প্রতিরোধ যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল নিতে বাধ্য করে।

যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য ছিলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল রাখা। কারণ এ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মুসলিম-প্রধান ও তুলনামূলক নিরপেক্ষ অবস্থানের কারণে পাকিস্তানকে এ আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন। এ ক্ষেত্রে দেশটির সেনাপ্রধান আসিম মুনির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান হয়।

এ গোপন আলোচনায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তি যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।

বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে কঠোর অবস্থান বজায় রাখলেও বাস্তবে কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। তবে লেবানন-ইসরায়েল উত্তেজনা অব্যাহত থাকায় এ যুদ্ধবিরতি যেকোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট পরিবার ও সহপাঠীরা
অনিয়মের অভিযোগ তুলে জামায়াত প্রার্থীর ভোট বর্জন
রাজধানীর নির্বাচিত স্কুলে শুরু হচ্ছে ব্লেন্ডেড ক্লাস
জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’
এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু
বৈসাবি উৎসবে মুখর রাঙ্গামাটি, পাহাড়জুড়ে বর্ণিল আয়োজন
ফলাফল শিটে আগাম স্বাক্ষর কাণ্ড, ছিঁড়ে ফেললেন ম্যাজিস্ট্রেট
আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পাকিস্তানকে সামনে রেখে নিজের মান বাঁচালেন ট্রাম্প
বগুড়া-৬ উপনির্বাচনে ধীরগতির ভোট
গাড়িতেই ডিজিটাল ডিসপ্লে দেখাবে নির্ধারিত ভাড়া
নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি গ্রেফতার
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত
যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
সাড়ে ৪ ঘণ্টা পর ঢামেক জরুরি বিভাগ চালু
লেবাননে হামলা থামাও—না হলে যুদ্ধবিরতি ভাঙবে
হাদি হত্যার দুই আসামি ফেরত পাঠাতে ভারত সম্মত
স্বাদ ঠিক রেখে ইলিশ বাড়াতে নতুন গবেষণার তাগিদ