Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ৯ এপ্রিল ২০২৬

ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, রকেট ছুড়ে জবাব হিজবুল্লাহর

ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, রকেট ছুড়ে জবাব হিজবুল্লাহর
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ঘোষিত যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার ইঙ্গিত মিলছে নতুন করে। লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী শতুলা এবং পশ্চিম গ্যালিলির বিভিন্ন শহরে রকেট হামলার সতর্ক সংকেত হিসেবে সাইরেন বেজে ওঠে। এতে সীমান্ত অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে ছুটে যান।

এর আগে, গত ২ মার্চের পর লেবাননে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা চালানো হয়। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে কয়েকশ মানুষ হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হামলার আগে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিলো, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছে। তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর সে অবস্থান থেকে সরে এসে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে তেহরান শুরু থেকেই দাবি করে আসছে, লেবানন ফ্রন্টও যুদ্ধবিরতির আওতায় রয়েছে। কিন্তু এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির কঠোর অবস্থান জানিয়ে বলেছেন, কোনও ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

পর্যবেক্ষকদের মতে, এ পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে এবং যে কোনও সময় পরিস্থিতি পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে।

তথ্যসূত্র: আল-জাজিরা

শীর্ষ সংবাদ:

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল
চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার নেতৃত্বে মোবারক-সবুজ
জর্ডানের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সাত জেলা প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
জন্মশহরে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
বিএনপি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে
স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
বালু উত্তোলন ঘিরে সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ
চীনে ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮
মিসরের অভিযোগ উড়িয়ে দিলেন কলিনা
যুদ্ধবিরতি ভেঙে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত
নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস
কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট