Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ১৮ এপ্রিল ২০২৬

বলছে জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ‘ছাড়’ দেয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের কোনও সত্যতা নেই। বিশেষ করে ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত ৬০ দিনের বিশেষ ছাড় দেয়ার দাবি সম্পূর্ণ ভুল এবং এ বিষয়ে সরকারের কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জ্বালানি বিভাগের কোনও অনুমোদিত কর্মকর্তা এ ধরনের কোনও তথ্য বা মন্তব্য গণমাধ্যমকে দেননি। ফলে সংশ্লিষ্ট প্রতিবেদনে যেসব তথ্য জ্বালানি বিভাগের কর্মকর্তাদের নামে প্রচার করা হয়েছে, তা অননুমোদিত।

একই সঙ্গে রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা সম্পর্কেও কোনও সিদ্ধান্ত বা প্রস্তাব সরকারের কাছে নেই বলে স্পষ্ট করা হয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের সংবেদনশীল তথ্য যাচাই ছাড়া প্রচার করলে জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে।

সরকারের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী