Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ১৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি টিকাদান কর্মসূচিতে বড় সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের শিশুদের সুরক্ষায় ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলা টিকা দেয়া হবে, যা পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে সুরক্ষা দেবে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ জরুরি টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ও উচ্চ সংক্রমণপ্রবণ অঞ্চলে শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। ইতোমধ্যে সরকার ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে, যা ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত হচ্ছে। 

মার্কিন দূতাবাস আরও বলেছে, এ উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘America First Global Health Strategy’-এর অংশ। বিদেশে সংক্রামক রোগের বিস্তার রোধ করা গেলে তা শুধু সংশ্লিষ্ট দেশ নয়, যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকেও শক্তিশালী করে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে সাম্প্রতিক হাম সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এ টিকা সহায়তা বড় স্বস্তি এনে দেবে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় দ্রুত টিকাদান জোরদার করা জরুরি হয়ে পড়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, এ জরুরি কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে হাম-রুবেলার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং ভবিষ্যৎ বড় স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস