Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ১৯ জুন ২০২৫

২৩ গুণ বেড়ে ৯ হাজার কোটি টাকা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা থাকা অর্থ এক বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ২৩ গুণ। ২০২৪ সালের শেষে এ পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ—যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৯৭২ কোটি টাকা (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে)। আগের বছর এ অঙ্ক ছিলো মাত্র ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ, অর্থাৎ প্রায় ৩৯৬ কোটি টাকা।

বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এতে দেখা যায়, ২০২২ সালেও এ অঙ্ক ছিল ৫ কোটি ৮৪ লাখ ফ্রাঁ বা প্রায় ৮৭৬ কোটি টাকা। ফলে তিন বছরে এ পরিমাণে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি ঘটেছে।

সুইস ব্যাংকে থাকা এ অর্থের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের ব্যাংকগুলোর বাণিজ্যভিত্তিক পাওনা বলে দাবি করে আসছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, এর বড় একটি অংশ পাচার করা অর্থ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

প্রতিবেদনে আরও বলা হয়, এ অর্থের মধ্যে রয়েছে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত, পুঁজিবাজারে বিনিয়োগ এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে গচ্ছিত অর্থ। তবে সুইস ব্যাংকগুলোতে রাখা স্বর্ণ, শিল্পকর্ম বা দুর্লভ সামগ্রীর আর্থিক মূল্য এখানে অন্তর্ভুক্ত নয়।

বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ইতোমধ্যে সুইজারল্যান্ডের এফআইইউর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করলেও ব্যক্তিগত অ্যাকাউন্টধারীদের বিস্তারিত তালিকা এখনো পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, সুইস ব্যাংকে হঠাৎ করে এ বিপুল অর্থের উপস্থিতি সরকার ও নিয়ন্ত্রক সংস্থার জন্য সতর্কবার্তা। কারণ এর পেছনে অবৈধ অর্থ পাচারের প্রবণতা থেকে শুরু করে বেনামি বিনিয়োগ পর্যন্ত বহু জটিলতা থাকতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট