Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৬, ৭ অক্টোবর ২০২৫

রেমিট্যান্স প্রবাহেও বৃদ্ধি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলার
প্রতীকি ছবি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৮০ বিলিয়ন ডলার।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রিজার্ভের বৃদ্ধি দেশের আন্তর্জাতিক লেনদেন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ১৪.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। এ সময়ে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৮ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিলো ৬ হাজার ৯৬৭ মিলিয়ন ডলার।

শুধু অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা ৪২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য