Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ৩০ অক্টোবর ২০২৫

ভরিতে বেড়েছে ৮,৯০০ টাকা

সোনার দামে ফের বড় লাফ, আজ থেকে কার্যকর

সোনার দামে ফের বড় লাফ, আজ থেকে কার্যকর
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমার পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

  • ২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২,০২,৭০৯ টাকা
  • ২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৯৩,৫০৬ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৬৫,৮৬২ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১,৩৭,৮৪৫ টাকা

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও নকশা অনুযায়ী মজুরিতে সামান্য তারতম্য হতে পারে।

এর আগে, গত ২৮ অক্টোবর বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিলো। তখন ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিলো ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।

চলতি বছর এ নিয়ে মোট ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৪৯ বার বেড়েছে এবং ২২ বার কমেছে। গত বছর পুরো বছরে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিলো ৬২ বার।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে রুপার দাম হলো—

  • ২২ ক্যারেট রুপার ভরি: ৪,২৪৬ টাকা
  • ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
  • ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
  • সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য