Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:২০, ৮ অক্টোবর ২০২৫

সোনার দামে সোনা, টাকায় যায় না গোনা!

সোনার দামে সোনা, টাকায় যায় না গোনা!
ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। এক দিনের ব্যবধানে বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণ ও রুপার দাম, ফলে সর্বোচ্চ মানের স্বর্ণের ভরি মূল্য ইতিহাসে প্রথমবারের মতো ২ লাখ টাকা অতিক্রম করেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় বুধবার (৮ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) মূল্য ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণে ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৩৯৯ টাকা, যা এখন এক লাখ ৯৩ হাজার ৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ হাজার ২০১ টাকা বাড়িয়ে নতুন দাম দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ২৭ টাকা, যা এখন এক লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।

এর আগে গত ৬ অক্টোবরই দাম বাড়ানো হয়েছিলো। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি মূল্য নির্ধারিত হয়েছিল ২ লাখ ৭২৬ টাকা—যা ছিলো দেশের ইতিহাসে সর্বোচ্চ। এবার সে রেকর্ড ভেঙে স্বর্ণের দাম ছাড়ালো নতুন শিখর।

গত এক সপ্তাহে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। ৫ অক্টোবর, ৬ অক্টোবর এবং সর্বশেষ ৭ অক্টোবর পর্যন্ত তিন দফা দাম বাড়ানো হয়। উদাহরণ হিসেবে ৫ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ৩০ সেপ্টেম্বর ছিলো১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। অর্থাৎ, মাত্র এক সপ্তাহে প্রতি ভরিতে বেড়েছে প্রায় ৭ হাজার টাকা।

শুধু স্বর্ণ নয়, রুপার দামও বেড়েছে নতুন করে। ২২ ক্যারেট রুপার ভরি মূল্য ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা। ২১ ক্যারেট রুপা বেড়েছে ৯৯১ টাকা, যার নতুন দাম ৪ হাজার ৪৪৪ টাকা। ১৮ ক্যারেট রুপার দাম ৮৩৯ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৬৩০ টাকা বেড়ে এখন ২ হাজার ৮৫৮ টাকা।

এর আগে ২২ ক্যারেট রুপার দাম ছিলো ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন রুপার ভরি মূল্য ছিলো ২ হাজার ২২৮ টাকা।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি, ডলারের সংকট এবং স্থানীয় বাজারে মুদ্রাস্ফীতি—এ তিনটি কারণেই দেশে ধারাবাহিকভাবে বাড়ছে স্বর্ণ ও রুপার মূল্য। ক্রেতাদের জন্য এটি ‘বছরের সবচেয়ে ব্যয়বহুল সময়’ বলেই মন্তব্য করছেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা