Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ২৩ অক্টোবর ২০২৫

ভরিতে কমলো ৮৩৮৬ টাকা

টানা ৮ দফা বৃদ্ধির পর সোনার দামে বড় পতন

টানা ৮ দফা বৃদ্ধির পর সোনার দামে বড় পতন
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা ৮ দফা বৃদ্ধির পর অবশেষে কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে নির্ধারণ করেছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।

বুধবার (২২ অক্টোবর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দরপতনের কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে নতুন এ দাম।

নতুন নির্ধারিত দরে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণ বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সর্বশেষ ১৯ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়েছিলো বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিলো।

এ নিয়ে চলতি বছর দেশে মোট ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো— যার মধ্যে ৪৮ বার বেড়েছে, কমেছে মাত্র ১৯ বার। তুলনায় ২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় হয়েছিলো, যেখানে ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস করা হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ভরিতে ৩ হাজার ৩৫৯ টাকায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য