Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৭, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩০, ২৮ অক্টোবর ২০২৫

বড় ধস সোনার দামে, ভরিতে কমলো ১০৪৭৪ টাকা

বড় ধস সোনার দামে, ভরিতে কমলো ১০৪৭৪ টাকা
ফাইল ছবি

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরি ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

  • ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা,
  • ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা,
  • ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা,
  • এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনভেদে মজুরির পার্থক্য হতে পারে।

এর আগে গত ২৭ অক্টোবরও সোনার দাম কমিয়েছিলো বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

এবারের সমন্বয়ের ফলে মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমলো মোট ১৪ হাজার টাকার বেশি।

বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে, আর কমেছে ২২ বার। গত বছর (২০২৪) দাম সমন্বয় হয়েছিলো ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিলো।

তবে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকায়, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর রুপার দাম সমন্বয় করা হয়েছে ৯ বার—এর মধ্যে বেড়েছে ৬ বার, আর কমেছে ৩ বার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী