Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ৯ অক্টোবর ২০২৫

একদিনেই ভরিতে ৬৯০৬ টাকা বেড়ে সোনার দামে নতুন রেকর্ড

একদিনেই ভরিতে ৬৯০৬ টাকা বেড়ে সোনার দামে নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম। মাত্র একদিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ৬ হাজার ৯০৬ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ১০১ টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম কার্যকর হবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামও বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাজারে স্বর্ণের নতুন দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি সপ্তাহেই একাধিকবার স্বর্ণের দাম বাড়ানো হয়। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা—এসব কারণেই স্বর্ণের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী।

বর্তমানে স্বর্ণের দামে এ নতুন রেকর্ড দেশের বাজারে ক্রয়ক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সাধারণ ক্রেতারা। অনেকের মতে, এ ঊর্ধ্বগতি এখন আর বিলাসবহুল গয়না নয়, বিনিয়োগ পণ্য হিসেবেই স্বর্ণের অবস্থানকে আরও দৃঢ় করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য