Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৫, ২০ অক্টোবর ২০২৫

রেকর্ড ভাঙছে সোনা: ভরি ২ লাখ ১৭ হাজার টাকা

রেকর্ড ভাঙছে সোনা: ভরি ২ লাখ ১৭ হাজার টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে, এবং এবার তা পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।

রোববার (১৯ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে জানায়, আজ সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন হার কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি এবং স্থানীয় বাজারের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন দর অনুযায়ী—

২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা
২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা
১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।

এর আগে ১৪ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিলো বাজুস, সেদিন ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে আবারও নতুন রেকর্ড গড়ল স্বর্ণের দাম।

বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ৬৬ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ বার বেড়েছে, আর কমেছে মাত্র ১৮ বার। গত বছর (২০২৪) এই সংখ্যা ছিলো ৬২, যেখানে ৩৫ বার দাম বেড়েছিলো।

অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, যা বাংলাদেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডলারের অস্থিরতা, মধ্যপ্রাচ্যে সংঘাত এবং বিনিয়োগকারীদের সুরক্ষিত সম্পদে ঝোঁক—এ তিনটি কারণেই স্বর্ণের দাম রেকর্ডভাঙা উচ্চতায় পৌঁছেছে, যার প্রতিফলন এখন দেশের বাজারেও স্পষ্ট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী