Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ৮ ডিসেম্বর ২০২৫

বাজার সিন্ডিকেটদের দৌঁড়াত্ব

আমদানির ঘোষণায় পেঁয়াজের দাম কমলো ৩৫ টাকা

আমদানির ঘোষণায় পেঁয়াজের দাম কমলো ৩৫ টাকা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দামে হঠাৎ ব্যাপক পতন ঘটেছে। মাত্র এক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৩০ থেকে ৩৫ টাকা। সরকারের আমদানির অনুমোদন এবং বাজারে নতুন পেঁয়াজের আগমন—এ দুই কারণেই বাজারে তৈরি হয়েছে স্থিতিশীলতা ও সরবরাহের ইতিবাচক ধারা।

রোববার (৭ ডিসেম্বর) খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকার আড়তগুলো ঘুরে দেখা গেছে, যে পেঁয়াজ বৃহস্পতি ও শনিবার পাইকারিতে বিক্রি হয়েছিল ১২০ থেকে ১২৫ টাকায়, সে একই পেঁয়াজ রোববার নেমে এসেছে ৮০ থেকে ৯০ টাকায়। বাজারে জায়গা করে নিতে শুরু করেছে মৌসুমি নতুন পেঁয়াজ, যা বিক্রি হচ্ছে কেজি ৬০ থেকে ৭৫ টাকায়।

মেসার্স আলীম ট্রেডার্সের মালিক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, 

আমদানির খবর বাজারে আসার পরপরই দাম কমে গেছে। তার ভাষায়, পুরনো পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০–৩৫ টাকা কমেছে। নতুন পেঁয়াজের সরবরাহও বাড়ছে। ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমবে বলে আশা করছি।

হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, গত সপ্তাহে সরবরাহ কম থাকায় দাম বেড়েছিলো। তবে মেহেরপুরের আগাম ফলনের কিছু পেঁয়াজ বাজারে যোগ হওয়ায় পরিস্থিতি বদলাতে শুরু করেছে। তিনি জানান, আগাম পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আমদানির ঘোষণাতেই বাজারে স্থিতিশীলতা ফিরছে।

মোহাম্মদিয়া বাণিজ্যালয়ের মালিক মোহাম্মদ ফোরকানও জানান একই কথা। তার মতে, পুরনো পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায় এবং নতুন পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায়।

দেশীয় উৎপাদন এ বছর প্রায় পুরো চাহিদা মিটিয়েছিলো। কিন্তু মৌসুমের শেষ দিকে এসে বাজারে অস্থিরতা তৈরি হয়। ব্যবসায়ীদের একাংশ নতুন করে দাম বাড়াতে শুরু করলে ভোক্তাদের চাপে এবং বাজার নিয়ন্ত্রণে সরকার আমদানির সিদ্ধান্ত নেয়। ঘোষণার পরই বাজারে দামের ঢাল নামতে থাকে।

চকবাজার এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, 

শনিবার খুচরায় কিনেছি ১৪০ টাকায়। এক দিন পরই খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। স্পষ্টই বোঝা যায়, সিন্ডিকেট করেই দাম বাড়ানো হয়েছিলো।

ভোক্তাদের অভিযোগ, পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে এখনও তার প্রভাব পড়েনি। তারা মনে করেন, বাজার মনিটরিং না থাকা ও ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতার কারণেই এমন অস্থিরতা তৈরি হয়। এখন আমদানির ঘোষণা বাজারে কিছুটা স্বস্তি আনলেও খুচরা বাজারে তা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের তৎপরতা জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের জ্বালানি স্থাপনায় আগুন
তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়ালো
ভারতের কারাগার থেকে ৩৮ দিন পর ফিরলো খাইরুজ্জামালের লাশ
স্মৃতির ভেতরেই বেঁচে আছেন ওসমান ভাই—বললেন জুমা
এরা হঠাৎ সক্রিয় হলেও গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল
ফেরা আর হলো না অভিনয়ে, চিরনিদ্রায় শামস সুমন
১ মণ পেঁয়াজ বিক্রি করেও মিলছে না ১ কেজি গরুর মাংস
মিথ্যা সংবাদের প্রতিবাদে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন
১৭ বছর একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করেছি: রুমিন ফারহানা
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি
চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ
রাজধানীতে ছিনতাইয়ের আতঙ্ক: রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু
আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে; স্ত্রীসহ ৪ জনকে গুলি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির
সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম