Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৪৭, ১৪ অক্টোবর ২০২৫

মিরপুর অগ্নিকান্ডে ১৬ লাশ উদ্ধার, নিখোঁজ বহু

মিরপুর অগ্নিকান্ডে ১৬ লাশ উদ্ধার, নিখোঁজ বহু
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজনেরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ আগুনে পুরো এলাকা পরিণত হয় শোক ও আতঙ্কের নগরীতে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, 

দুপুর পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়, পরে আরও ৭ জনের লাশ মিলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং উদ্ধার অভিযান এখনও চলছে।

সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, 

গার্মেন্টস ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পাশের কেমিকেল গোডাউনের আগুন এখনো জ্বলছে। রাসায়নিক পদার্থ থাকায় ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। 

তিনি আশঙ্কা প্রকাশ করেন, গুদামের ভেতরে আরও লাশ থাকতে পারে।

আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও অংশ নিয়েছেন। পোশাক কারখানার অংশে প্রবেশ সম্ভব হলেও রাসায়নিক গুদামটিতে এখনো প্রবেশ করা যায়নি।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলোতে নিখোঁজদের খুঁজে ফিরছেন স্বজনেরা। কেউ প্রিয়জনের ছবি হাতে নিয়ে ছুটছেন এক হাসপাতাল থেকে অন্যটিতে, কেউ বা লাশ শনাক্ত করতে ভিড় করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। চারদিকে শুধু কান্না আর হাহাকারের দৃশ্য।

ফায়ার সার্ভিস জানায়, স

কাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আশপাশের ভবনও ঝুঁকিতে পড়ে যায়। রাত পর্যন্ত টানা অভিযান চলছে আগুন নিয়ন্ত্রণ ও নিখোঁজদের সন্ধানে।

স্থানীয়দের দাবি, ভবনটিতে দীর্ঘদিন ধরেই অনুমোদনবিহীনভাবে দাহ্য কেমিকেল মজুত ছিলো। বারবার অভিযোগ করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে—ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ গুদামগুলো কীভাবে টিকে আছে?

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী