Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ২৩ নভেম্বর ২০২৫

যাত্রীদের শঙ্কা, কর্তৃপক্ষ বলছে ‘মূল স্থাপনা নিরাপদ’

ভূমিকম্পে মেট্রোরেলের চার স্টেশনে ফাটল–খুলে পড়েছে টাইলসও

ভূমিকম্পে মেট্রোরেলের চার স্টেশনে ফাটল–খুলে পড়েছে টাইলসও
ছবি: সংগৃহীত

ঢাকায় শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের চারটি স্টেশন—বিজয় সরণি, কারওয়ানবাজার, মিরপুর-১০ এবং পল্লবীতে—দেয়াল ও ফ্লোরে স্পষ্ট ক্ষতির চিহ্ন দেখা গেছে। কোথাও ফাটল, কোথাও টাইলস খুলে পড়ে আছে। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও কর্তৃপক্ষ দাবি করছে, স্টেশনগুলোর মূল কাঠামো অক্ষত এবং যাতায়াতে কোনও ঝুঁকি নেই।

বিজয় সরণি স্টেশনে ক্ষতির মাত্রা সবচেয়ে চোখে পড়ার মতো। ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোরে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে, যা আপাতত আস্তর দিয়ে ঢাকা হয়েছে। দেয়ালের বেশ কিছু টাইলস খুলে পড়ায় সেগুলো টেপ লাগিয়ে ধরে রাখা হয়েছে। ক্ষতির ছবি তুলতে গেলে স্টেশনের রুম কন্ট্রোলার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।

কারওয়ানবাজার, মিরপুর-১০ ও পল্লবী স্টেশনেও একই চিত্র। দেয়াল, ফ্লোর এবং স্টেশন এলাকার বিভিন্ন অংশে ছোট-বড় ফাটল দেখা গেছে। যাত্রীদের অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেন—

৫.৭ মাত্রার ভূমিকম্পেই যদি এতো ক্ষতি হয়, তাহলে ট্রেন চলাচলের অতিরিক্ত কম্পনে ঝুঁকি আরও বাড়বে। এ অবস্থায় স্টেশনে দাঁড়ানো বা ট্রেনে ওঠানামা করাও ভয়ের।

যাত্রীদের এ শঙ্কার বিপরীতে মেট্রোরেল কর্তৃপক্ষ পরিস্থিতিকে ‘গুরুতর নয়’ বলে উল্লেখ করছে। ডিএমআরটিডিপি লাইন-৫ এর প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব জানান—

স্টেশন ও লাইন নির্মাণের সময় স্বাভাবিক কম্পন, ট্রেন চলাচলের কম্পন এবং ভূমিকম্পের সম্ভাব্য চাপ আগেই বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে। তাই দৃশ্যমান ফাটল থাকা সত্ত্বেও মূল স্থাপনা ও কাঠামোয় কোনও ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ক্ষতিগুলো ‘সারফেস লেভেল’ এবং মেরামতযোগ্য। যাত্রীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তবে যাত্রীদের দাবি—দ্রুত সার্বিক নিরাপত্তা মূল্যায়ন করে রিপোর্ট প্রকাশ করা উচিত, যাতে ট্রেন ব্যবহারের নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষ নিশ্চিন্ত থাকতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য