Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৬, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০২:৩৬, ২৩ নভেম্বর ২০২৫

ভূমিকম্প আতঙ্কে ইডেন শিক্ষার্থীরা হল ছেড়ে খোলা আকাশের নিচে 

ভূমিকম্প আতঙ্কে ইডেন শিক্ষার্থীরা হল ছেড়ে খোলা আকাশের নিচে 
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসে দেয়াল ফাটল এবং ছাদের প্লাস্টার খসে পড়ার ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় অনুভূত ভূমিকম্পের পর রাত ১২টার দিকে শিক্ষার্থীরা হলকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এ সময় তারা ভবনের নিরাপত্তাহীনতা নিয়ে বিক্ষোভও করেন।

স্থানীয়ভাবে দেখা গেছে, হলের বিভিন্ন দেয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ছাদের একাধিক জায়গার প্লাস্টার বড় আকারে খসে পড়েছে। এতে ভবনের স্থায়ীত্ব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আবাসিক শিক্ষার্থী মৌ বলেন, ভূমিকম্পের সময় আমাদের হলের দেয়াল ভেঙে গেছে। উপরে থাকা ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় আমরা সবাই নিচে নেমে অবস্থান করেছি। হল সুপার পরে আমাদের বঙ্গমাতা হলে থাকার সুযোগ দিয়েছেন।

মোকারমা খাতুন নামের অন্য শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম। সাম্প্রতিক ভূমিকম্পে সেই ঝুঁকি আরও বেড়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা চাই।

হল সুপার রিক্তা আক্তার জানান, যারা এখানে থাকতে ভয় পাচ্ছে তারা চাইলে বঙ্গমাতা হলে থাকতে পারে। কালকের মধ্যে বিষয়টি দেখা হবে। অফিস সহকারী মুনমুন বলেন, হলের অবস্থা তেমন খারাপ নয়। যে অংশটি ভেঙে পড়েছে সেটি আগেই দুর্বল ছিলো।

টানা কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে হল ভবনের নিরাপত্তা পরীক্ষা, ক্ষতিগ্রস্ত অংশের দ্রুত সংস্কার এবং নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার