Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২৮ জুন ২০২৫

ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই ‘গণমিনার’

ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই ‘গণমিনার’
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয় সরণিতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ ভেঙে ফেলার কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২৭ জুন) সকাল থেকেই ম্যুরালসমৃদ্ধ সাতটি দেয়াল ভাঙার কাজ চলে। এর আগে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের দিন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয় একই স্থান থেকে।

ডিএনসিসি জানিয়েছে, ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উন্মুক্ত স্থান হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সেখানে ‘গণমিনার’ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

গত ২০২৩ সালের ১০ নভেম্বর ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা। এটি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায় ফুটিয়ে তোলা সাতটি দেয়াল নিয়ে গঠিত ছিলো। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে পুরো এলাকা পড়ে ছিলো পরিত্যক্ত অবস্থায়।

‘গণমিনার বাস্তবায়ন কমিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ১ হাজার ৪০০ জনের স্মরণে এ মিনার নির্মাণ করা হবে। এ উপলক্ষে গণচাঁদা সংগ্রহের কর্মসূচিও চলছে। কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম জানান, পুরো বিজয় সরণি এলাকা পরিকল্পনার আওতায় আনা হয়েছে এবং এটি কয়েক ধাপে বাস্তবায়ন হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সপ্তম করপোরেশন সভায় সিদ্ধান্ত হয়েছে, ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’-এর জায়গায় জুলাই শহীদদের স্মরণে একটি ভাস্কর্য এবং উন্মুক্ত স্থান তৈরি করা হবে।

তবে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ ভাঙার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফ্যাসিজমের দোসরদের অনেকেই একে ইতিহাস মুছে ফেলার চেষ্টা বলে অভিযোগ করছেন। কেউ কেউ বলছেন, রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে স্মৃতিচিহ্ন মুছে ফেলার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন জানিয়েছেন, এরইমধ্যে একটি কনসেপ্ট তৈরি করা হয়েছে। ১০-১২ দিনের মধ্যে বিস্তারিত প্রকাশ করা হবে।

সেবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!