Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ৪ জুলাই ২০২৫

আপডেট: ০০:১৯, ৪ জুলাই ২০২৫

বনানীর হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

বনানীর হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে দুই নারীকে দলবদ্ধভাবে মারধরের ঘটনায় যুবদল নেতা মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনিরের নেতৃত্বেই এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার সময় শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলে এক ব্যক্তি তার পথরোধ করে আঘাত করেন। এতে তিনি মেঝেতে পড়ে যান। একই সময়ে আরেক নারীকে ধাওয়া করে ধরে ফেলে দেয়া হয়। এরপর ৮-১০ জনের একটি দল মিলে মেঝেতে পড়ে থাকা দুই নারীকে বেধড়ক মারধর করে।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, দুই নারী প্রাণপণে চিৎকার করলেও আশপাশের কেউ সাহায্যে এগিয়ে আসেনি। পরে আরও কয়েকজন হামলাকারী হোটেলে প্রবেশ করে ভাঙচুর চালায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরোয়ার জানান, বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতে যুবদল কেন্দ্রীয়ভাবে এক বিজ্ঞপ্তিতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনও অপকর্মের দায় দল নেবে না এবং সকল নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, মামলা হওয়ার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন
উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
জাতীয় প্রেসক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা
সরকারি কর্মকর্তাদের বেতন দেয়াও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সোয়াল
গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারকে ক্ষমতায় থাকতে দেবো না: নাহিদ
হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর নয়
সিরাজদিখানে জমির শাহানা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গ্যাস বাড়িতেও নেই, গাড়িতেও নেই: সারা দেশে তীব্র সংকটে হাহাকার
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পাচ্ছে দেশ: আসিফ নজরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী
রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় যুক্ত ঢাবির ৯২ শিক্ষক
হাসিনার প্রত্যর্পণ ঠিক না হলে তারেক রহমান ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যাচেষ্টার হিড়িক
টেস্ট ইতিহাসের সেরা দিন পার করলো বাংলাদেশ