Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ ফের গ্রেফতার

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ ফের গ্রেফতার
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মামুনুর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হবে, বলেন তিনি।

আরও পড়ুন <<>> ‘জিএম কাদেরের নেতৃত্বে বহাল থাকবে প্রতীক’

এর আগে গত ৪ নভেম্বর এক ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে মামুনুর রশিদ কারাগারে ছিলেন। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এছাড়া জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় তার নাম রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে তার এ গ্রেফতারকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, বিশেষ করে জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিভাজন ও রওশন-জিএম কাদেরপন্থী দ্বন্দ্বের প্রেক্ষাপটে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ